##অশরীরি প্রেম## @সুবর্ণা@

অদৃশ্য ধোঁয়াশার মত আমার শরীর, মনকে আলিঙ্গন করো তুমি---
ঘুমের মধ্যে জাগরনে সমস্ত ইন্দ্রিয়কে সজাগ রেখে অনুভব করি--
কেউ আছে আমার পাশে।
কে তুমি? -----কে??? 
নিস্তব্ধ রাতে স্বপ্নানুভবে আমার কপালে তোমার শীতল হাতের ছোঁয়ায়, যখন ঘুম ভেঙে যায়-----
ভীষন ভয় পেয়ে নিন্দ্রা জড়ানো চোখে চারিদিক খোঁজে ফেরে,
অন্ধকারে মরীচিকার হাতছানি।
জল তেষ্টায় বুক ফেটে যায়---
কে তুমি? ----কে???
হাজার মাইল দূর থেকে ডেকে যাও আমাকে, চেনা সুর তবুও অচেনা---
তোমার শরীরের গন্ধ পাই,
স্পর্শ করতে চাই কিন্তু পারিনা---
এই আছো---এই নেই,
অনুভবের মায়াজাল ছিন্ন করে সশরীরে দেখা দাও প্রিয়,তোমার অশরীরি প্রেম যে মানবের গ্রহনীয় নয়----
কে তুমি?----কে???
##অশরীরি প্রেম##
@সুবর্ণা@

                                                          @source link@

Comments

Popular posts from this blog

বীরভোগ্যা বসুন্ধরা

নিজের ওয়েব সাইট বানাতে চান?কিছু ঠিকানা যেখানে ডোমেইন হোস্টিং এর ঝামেলা ছারাই ফ্রী ওয়েবসাইট তৈরি করতে পারবেন।