Posts

Showing posts from February, 2016

বিজনেস

কাউসার শেখ সিগারেটে বড়সড় একটা টান দিয়ে হাসলো। হাসতে হাসতে বললো, 'শুনেন স্যার, আমি খুনি হইতে পারি কিন্তু মানুষ হিসাবে খারাপ না। প্রতি শুক্রবারে জুম্মার নামাজ পড়ি। পয়লা আর সাতাশে রমজান রোজা রাখি প্রত্যেক বছর। কয়েকশ যাকাতের লুঙ্গী আর শাড়ি দেই গরীবদের। মানুষ খুন করে সংসার চালাই, কিন্তু ঈমান ঠিক আছে আমার। কোনো বান্দির পুত কইতে পারবো না যে এই কাউসার শেখ জীবনে কোনো মানুষের ক্ষতি করেছে।' আদনান সাহেব অবাক হলেন, 'তুমি একজন সিরিয়াল কিলার। তোমার কি মনে হয়না যে, কাউকে খুন করে ফেলা ব্যাপারটা তার জন্য ক্ষতিকর?' কাউসার শেখ এপাশ ওপাশ মাথা নাড়লো, 'স্যার এইটা আমার ব্যাবসা। আমার রুটি রুজির মাধ্যম। মানুষ খুন না করলে আমার সংসার কিভাবে চলবে? বাসায় আমরা চারটা প্রাণী। বউএর হাপানী আছে। প্রতি মাসে পনেরোশো টাকার ঔষধ লাগে। বড় মেয়েরে প্রাইভেট মেডিকেলে পড়াচ্ছি। কেমন খরচ আপনার তো ধারণা আছেই। ছোট মেয়েডারেও সাইন্স দিছি। মাসে প্রাইভেট পড়াতেই লাগে আট হাজার। এদের জন্যই খুন করি স্যার। এইটা আমার পেশা। মানুষ যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, আর্মি হয়, আমি তেমনি সিরিয়াল কিলার। পেশা পেশার জায়গায়, আর মানবি...