ঠিকানা
ঠিকানা
অপূর্ব চক্রবর্ত্তী
অপূর্ব চক্রবর্ত্তী
সেই যেদিন তুমি ঠিকানা পাল্টালে,
সেদিন থেকেই খুঁজে চলেছি তোমায়-
কখনো সমুদ্রের উথাল পাথাল স্পন্দনে,
কখনো নিঃসীম আকাশের হাহুতাশে,
কখনো বাতাসের তীব্র ঝাপটের অক্ষে।
কখনো সোনালী চিলের ডানায়,
পদ্মের বনে,ভ্রমরের গানে,চাঁদের কলঙ্কে,
ছোট ছোট ঘাসফুলে,পাখিদের রঙিন পালকে,
অতীতের ইতিহাস কে খুঁজছি ক্রমাগত
এক শরীর ভবিষ্যতের আশা মেখে।
তোমার অতীতে বন্ধক আমার ভবিষ্যৎ।
কে যেন শুধু কানে কানে বলে যায়--
একটা ঠিকানা খুঁজে পাওয়া চাই,
যেখানে তোমার অতীত আর আমার ভবিষ্যত
মিলেমিশে শুধু বর্তমান হবে।
*************
20.02.2018.
সেদিন থেকেই খুঁজে চলেছি তোমায়-
কখনো সমুদ্রের উথাল পাথাল স্পন্দনে,
কখনো নিঃসীম আকাশের হাহুতাশে,
কখনো বাতাসের তীব্র ঝাপটের অক্ষে।
কখনো সোনালী চিলের ডানায়,
পদ্মের বনে,ভ্রমরের গানে,চাঁদের কলঙ্কে,
ছোট ছোট ঘাসফুলে,পাখিদের রঙিন পালকে,
অতীতের ইতিহাস কে খুঁজছি ক্রমাগত
এক শরীর ভবিষ্যতের আশা মেখে।
তোমার অতীতে বন্ধক আমার ভবিষ্যৎ।
কে যেন শুধু কানে কানে বলে যায়--
একটা ঠিকানা খুঁজে পাওয়া চাই,
যেখানে তোমার অতীত আর আমার ভবিষ্যত
মিলেমিশে শুধু বর্তমান হবে।
*************
20.02.2018.
Comments